কবিতা আমজনতার রক্তে
কবি শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
কাব্যগ্রন্থ জয়নালের কিছু স্বপ্ন ছিলো
কবিতার বিষয় প্রতিবাদ, বাংলাদেশ, রাজনৈতিক

সময় মুচকি হাসে,হয়তো হাসিনা
কিম্বা খালেদার খেলা দেখে
মানুষ মারার খেলা,নৃশংস
রাজনৈতিক গ‌্যাড়াকলে,প্রতিহিংসায়-
আমজনতার খুনে লালে লাল
আমার সোনার বাংলাদেশ।

অবরোধ-হরতাল,খুন আর গুম
সহনশীলতাহীন,মায়ামমতাহীন
আগ্রাসী রাজনীতি,ক্ষমতার মোহ
জ্বালাময়ী প্রতিহিংসা,দয়া-মায়াহীন-
মানুষ যেন দানব,শূন‌্য বিবেক
এই আমার বর্তমান বাংলাদেশ।

রক্তদামে কেনা সোনার স্বদেশ
আজ পোস্টমর্টেম করে রাজনীতিবীদগণ
এতটুকু ছাড় দিতে চায় না কেউ
শুধু ক্ষমতা চাই -আমজনতার রক্তে
সমাধান,আলোচনা,সহমর্মিতা কবে আসবে-
কাঁদছে যে আমার সোনার বাংলাদেশ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments