কবিতা মন খারাপ
কবি শান্ত চৌধুরী
Review This Poem

 

আকাশে’র মতো আমার মন খারাপ হয়, আকাশ মুখ গোমরা করে
তার সঙ্গী হয়, প্রকৃতি!
অজস্র বর্ষণে কাঁদে আকাশ।
আকাশ কাঁদলে উৎসব হয়
তাঁর বিরহে কতো সঙ্গী
বৃষ্টির কোলাহলে ভিজে পাখি
ভিজে জলাশয়
ভিজে নদী স্রোত
ভিজে সমুদ্রজল
ভিজে প্রজাপতি
ভিজে দূর্বাঘাস
ভিজে আষাঢ়ের কদম।
অথচ অন্তরিণ মন খারাপ কেউ দেখে না।
আড়ালের মন খারাপ কেউ দেখে না।শুধু বয়ে যায় মন খারাপের হাজার বছরের পথ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted