| কবিতা | জল জোছনার বিলবোর্ড |
| কবি | শান্ত চৌধুরী |
জোছনা রাত দিগন্ত আলোয় ঝলমল প্রকৃতি সেজে
আছে আপন নিয়মে।ঝিঁঝিঁ পোকা গুলো অনবরত
গান গেয়ে যাচ্ছে। দু একটা রাতজাগা পাখি উড়ে উড়ে
জোছনায় ভিজে, বৃক্ষগুলো মৃদু হাওয়ায় দোলে, স্নিগ্ধ
উষ্ণতা কিছু মিষ্ট ফুলের ঘ্রাণ চারপাশ।
সমুদ্রের হুঙ্কারে এলোমেলো তটসৈকত, জলস্রোতের
প্রেমদীপ্ত জোছনা এযেন প্রকৃতি আর জোছনার
প্রেম। জল জোছনার প্রেমলিলা, ঝাউবন ছুঁয়ে স্নিগ্ধ
প্রশান্তি আর শুভ্রতায় মিশে স্বর্গের উপনিবেশ।
নীল জোছনা এলোমেলো হাওয়া, প্রমত্ত উচ্ছ্বাস
প্রান্তিক প্রবাহ শিহরণ উত্তেজিত তরঙ্গভেলা, সীমাহীন
দূরত্বে ডুবে যায় বিলাসি খেয়া। মেঘদূত উড়ে উড়ে
জোছনা বিলাসে ভিজে যায় শৈল্পীক অনুভবে।
দূরের মিটিমিটি দীপ্তিময় ঝলমল ক্যানভাস,
মাঝিমাল্লা ডিঙিনৌক স্রোত-প্রবাহে অদৃশ্য হয়ে
ভেসে যায়, ঝিলমিল বালুকাবেলায় উপচে পড়ে
জোছনা দ্যুতি স্পর্শ করে ভালোবাসার যুগল মহাকর্ষ।
