বাংলা কবিতা, স্বদেশ কবিতা, কবি শঙ্খচূড় ইমাম | কবিতা অঞ্চল
কবিতা স্বদেশ
কবি শঙ্খচূড় ইমাম
কাব্যগ্রন্থ দ্বৈরথ ও কয়েকটি বল্লম
সময় সেপ্টেম্বর, ২০১৬
লিখার স্থান ঢাকা, বাংলাদেশ
5/5 - (1 vote)

শিক্ষক শ্রেণিকক্ষে ঢুকে জাতীয় সংগীত লিখতে বললেন। সকলে দানা দানা অক্ষরে লিখে ফেললো প্রিয় সংগীত। অঘ্রাণী ইস্কুল ব্যাগ থেকে সাদা পৃষ্ঠা বের করে স্বদেশের মুখ এঁকে নিচ দিয়ে লিখে দিল— আমি তোমায় ভালোবাসি। শ্রেণিশিক্ষক ভেরিগুড কিঙবা টিক চিহ্নের আদলে একটি রেখার উপর আরেকটি রেখা এঁটে দিয়ে অঘ্রাণীর চোখ-মুখের দিকে তাকালো।

ছুটিঘণ্টা বেজে উঠতেই ঢঙ ঢঙ, শিক্ষক ভাবতে লাগলো— আহা! কি সুন্দর স্বদেশের মুখ— রঙ রঙ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted