বাংলা কবিতা, শুভ সকাল কবিতা, কবি শঙ্খচূড় ইমাম | কবিতা অঞ্চল
কবিতা শুভ সকাল
কবি শঙ্খচূড় ইমাম
Review This Poem

শুভ সকাল
বিছানা ছাড়ছো না কেন?
তোমার তুলশি গাছটি কেঁদে দিচ্ছে তো
বাসিমুখে পাতাদের সংসারে যাও
জল ঢালো জোট বেঁধে।

দ্যাখো—
পৃথিবীর সবকটি হাত
রস নিতে
আলোর পাখনা মেলেছে
চতুর্দিক!

guest
0 Comments
Newest
Oldest Most Voted