কবিতা হ্যাঁ বা না
কবি সামিয়া আক্তার
সময় জানুয়ারি ২০২৩,৩.৪৮
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

আলোকে কাছে টানতে গিয়ে, আঁধারকে জানিয়েছি বিদায়। বিশ্বাসের গভীরতা মাপতে গিয়ে, ভালোবাসাকে করেছি প্রশ্নময়। দূরকে আপন ভাবতে গিয়ে, আপনকে করেছি পর। স্বপ্নগুলো কে নতুন করে সাজাতে গিয়ে, ফিরে এসেছি একরাশ হতাশার গ্লানি নিয়ে।
দুঃখকে ঢাকতে গিয়ে, সুখকে করেছি ছাই। জীবন কে বদলাতে গিয়ে, বেঁচে থাকাকে করেছি অর্থহীন। পূর্ণতাকে প্রাপ্তির ঝুলিতে জমা করতে গিয়ে,
ফিরে এসেছি শুধু একরাশ অপূর্ণতায়। আবেগকে ভালোবাসতে গিয়ে হয়েছি হৃদয়হীন। নির্মমতাকে ঠেলে সামনে এগুতে গিয়ে, ফিরে এসেছি নিষ্ঠুরতাকে সঙ্গী করে। তোমাকে হৃদয়ে স্থান দিয়ে গিয়ে ফিরতে হয়েছে শূন্যতায়। এভাবে সময়ে অসময়ে জীবন, কখনও কখনও আপন সত্ত্বায় বদলায়। ভালোবাসায় যদি বিশ্বাস না থাকে দুঃখের মাঝে যদি সুখ না থাকে হতাশার মাঝে যদি এতটুকু আশা না থাকে
পূর্ণতার গায়ে যদি অপূর্ণতার ছোঁয়া না লাগে
সুখের সাগরে যদি দুঃখের নোনা জল না থাকে! তবে জীবন নামে যাপনের যাত্রা কখনও কখনও ‘হ্যাঁ’ বা ‘না’ শব্দ দুটোর মাঝে ব্যবধান গড়ে তোলে এগিয়ে চলে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted