কবিতা শীতের প্রকোপ
কবি সামিয়া আক্তার
সময় জানুয়ারি ২০২৩ রাত
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

শীত পড়েছে চরম বেগে
দেশের সর্ব জেলায়,
কষ্টে কাটছে নিন্মবিত্তের
দিবা রাত্রি বেলায়।

শীতল হাওয়ায় শীতের প্রকোপ
বাড়ছে দিনে দিনে,
ধনী গরিব নির্বিশেষে
নিচ্ছে জামা কিনে।

পেটের কষ্ট শীতের কষ্ট
গরিব জীবন রয়ে,
মানবতার হাতটা বাড়াই
কষ্ট একটু ক্ষয়ে।

যে যাঁর জায়গা থেকে দাঁড়াই
নিন্মবিত্তের পাশে,
নতুন নাইবা হোক পুরনো
কষ্ট লাগব আশে।

শীতের কষ্ট ঘুচবে জেনো
মানবতার জয়ে,
এই পৃথিবী হবে আবার
মানুষেরা এক হয়ে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted