কবিতা শীতের আদর
কবি সামিয়া আক্তার
সময় জানুয়ারি ২০২৩, দুপুর
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় প্রেম
Review This Poem

শীত কাঁপনে যখন সবাই
কম্বল কাঁথা বন্দী,
চলো দু’জন হাতটা ধরে
করি প্রেমের সন্ধি।

শীতকে আপন করে মোরা
আকাশ তলে চলব,
কুয়াশারই মায়ার জালে
মনের কথা বলব।

এইনা শীতে হবে প্রণয়
তোমার আমার সনে,
দাদা দাদির প্রেমকাহিনী
নতুনত্বে ক্ষণে।

শীতের আদর নিবো দু’জন
একই চাদর মুড়ে,
টুপটাপ শিশির ফোঁটা পড়বে
সর্ব সময় জুড়ে।

সূর্য যখন মাথার ওপর
ফিরব দু’জন নীড়ে,
শিশির ভেজা শীতের রেশে
থাকব স্বপ্ন ভিড়ে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted