| কবিতা | মানুষ হই সবে |
| কবি | সামিয়া আক্তার |
মানুষ বাড়ছে জগৎ মাঝে—
ধর্মে কর্মে ভিন্ন —সাজে
লোভ-লালসা যাচ্ছে বেড়ে—
রোজা হোক না এসব—ছেড়ে।
➖>
মানুষ যদি হই না ভবে—
লোভ-লালসা ছাড়ি—সবে
ফিতনা-ফ্যাসাদ নাহি করে—
নেকের পাল্লা নিজের—তরে।
➖>
মানুষ মোরা হই না কাজে—
আমল করি সকাল—সাঁঝে
হোক বাসযোগ্য খোদার জমিন—
নেকে ভর্তি হোকনা—কফিন।
➖>
আত্মশুদ্ধির এইনা মাসে—
পাপী জীবন চোখে—ভাসে
ইহকালের আমল নামা—
লোভের নেশায় হয়না—থামা।
➖>
ধর্ম মেনে কর্ম ফলে—
শাপ যে মুক্তি জীবন—বলে
লোভের মোহ থেকে দূরে—
মিথ্যা থেকে থাকলে—ঘুরে।।