| কবিতা | ভাষণে মুক্তি |
| কবি | সামিয়া আক্তার |
| সময় | মার্চ ২০২৩,দুপুর ১.২৭মিনিট |
| লিখার স্থান | নোয়াখালী |
| কবিতার বিষয় | অন্যান্য |
ভাষণ মাঝে শাসন যেন ছিলো—
দেশ গড়িবার ভীষণ শপথ নিলো।
সেই ভাষণে মুক্তি পেলো জাতি—
জাতির জন্য জ্বলছে উজ্জ্বল বাতি।
➖>
বঙ্গবন্ধুর মুক্ত ভাষণ মাঝে —
উৎস খোঁজে দেশটা গড়ার কাজে।
আনন্দতে বাঙালির মুখ হাসে—
হৃদয়ে তাই স্বাধীনতা ভাসে।
➖>
ভাষণ তো নয় ছন্দ গাঁথে কবি—
আমজনতার হৃদে আঁকা ছবি।
আঙুলেরই ইশারাতে তাঁরি—
বীর বাঙালি অস্ত্র ধরে ভারি।
➖>
যাঁর যা কিছু আছে শ্লোগান শুনে—
প্রতিধ্বনিতে তাই স্বপ্ন বুনে।
মায়ের কোল খালি যেন করে—
দেশের টানে নাইবা থাকে ঘরে।।