| কবিতা | প্রেমের ঘাত |
| কবি | সামিয়া আক্তার |
| সময় | ফেব্রুয়ারী ২০২৩,সন্ধ্যা ৭.২১মি. |
| লিখার স্থান | নোয়াখালী |
| কবিতার বিষয় | বিরহ |
জানলে কভু—–দিতাম নাহি
আমার এইনা মন,
খেলছো তুমি—–ইচ্ছে মতন
কাটাই হেলায় ক্ষণ।
বোবা হৃদয়—–বুঝল নাহি
তোমার কঠিন ছল,
এই মনেতে—–অনল জ্বেলে
পড়ছে চোখের জল।
বসন্তের ওই—–কোকিল হয়ে
গাইলে প্রেমের সুর,
সেই সুরেতে—–মগ্ন রেখে
গেলে বহু দূর।
শ্রাবণ এখন—–দু’চোখ জুড়ে
হৃদয় পুড়ে হায়,
নির্ঘুম কাটে—–গোর রজনী
বাঁচা বড্ড দায়।
দুঃস্বপ্ন আজ—–মনে খেলে
দিবা কিংবা রাত,
অজানা এক—–শূন্যতা সর্ব
হৃদে দেয় যে ঘাত।।