কবিতা নারীর জীবন
কবি সামিয়া আক্তার
কবিতার বিষয় সমসাময়িক
Review This Poem

কাপড় কাচা বাসন মাজা
সবই নারীর—কাজ,
তবুও নারীর অলস জীবন
বলতে নাহি—লাজ।
➖>
বিয়ের আগে বাপের বাড়ি
কর্ম করতে—হয়,
বিয়ের পরে শ্বশুর বাড়ি
দাসীর মতন—রয়।
➖>
মনের ঘরে মারে তালা
কষ্ট থাকতে—নাই,
শ্বশুর বাড়ির সবাই খুশি
তাতে খুশি—ভাই।
➖>
চাপা পড়ে নারীর চাওয়া
ত্যাগেই জীবন—যায়,
স্বামী সন্তান সবার মাঝে
নিজকে খুঁজে—পায়।
➖>
ঘরে বাইরে করছে নারী
শত রকম—কাম,
তবুও নারী পায় না তারই
একটুখানি—দাম।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted