| কবিতা | নারীত্ব |
| কবি | সামিয়া আক্তার |
| কবিতার বিষয় | সমসাময়িক |
নারী তোমার ছুটে চলা
হয়তো সহজ—নয়,
তবু তোমার দৃঢ়চেতা
দূর করে সব—ভয়।
➖>
যখন তুমি এগিয়ে যাও
পথে কাঁটা—রয়,
তোমার সাহস তুমি নিজে
শত বাঁধা—সয়।
➖>
জন্ম হতে লড়াই শুরু
কন্যা তোমার—নাম,
মেয়ে তুমি কি’বা করো
নাইবা পাও যে—দাম।
➖>
বাপের বাড়ি ছেড়ে তুমি
শ্বশুর বাড়ি—যাও,
সেথায় কেন রোগী হবে
গতর খেটে—খাও?
➖>
নারীর লড়াই চলে যেন
সমাজ মাঝে—যেই,
পরিবার আর কর্মক্ষেত্রে
পায়না সম্মান—সেই।।