| কবিতা | এক চিলতে রোদ |
| কবি | সামিয়া আক্তার |
| সময় | ফেব্রুয়ারী ২০২৩, দুপুর ১২.৩১মি. |
| লিখার স্থান | নোয়াখালী |
| কবিতার বিষয় | বিরহ |
তুমি ছিলে আমারি জীর্ণ ঘরে; এক চিলতে রোদ। তোমার আলতো ছোঁয়ায়; ভাসতো আমার অবুঝ এই মন। ছিলো না হয়তো আমার কিছু; তোমাকে দেয়ার মতো ছিলো না তাই কোনকিছু। তুমি ছিলে শুধু আমার জীর্ণ ঘরে; একমাত্র বাঁচার মানে। তোমার আলতো ছোঁয়ায় মনের গহীনে; বেঁধে ছিলাম ভালোবাসার ছোট্ট একটি ঘর।
ভুল করেও ভুলে যেও না আমায় তুমি; করো নাকো পর। তুমি ছিলে আমারি ভালোবাসার ছোট্ট কুঠিরে; এক চিলতে রোদ। তোমার রোদে পুড়তো এই মন; ভালোবেসেছিল শুধু বলে। তোমার হাসিতে ভাসতো আমার অবুঝ মন;
কাঁদতো শুধু দু’নয়ন তোমায় স্বপ্নে দেখতে না পেয়ে। তুমি ছিলে তুমি আছো তুমি রবে; আমারি মন প্রাণ শুধু জুড়ে। তোমার আলোতে সকাল আমার, জোছনার আলোতে হয় অবগাহন, দিনে রাতে ভাবতে পারি না; প্রিয় তোমাকে ছাড়া আর অন্য কোন কিছু।
করো না কখনও আমায় পর; তোমায় হারালে কাঁদতে কাঁদতে; কেটে যাবে জনম জনম বর। ভালোবাসি তোমায় শুধু তোমায় ভালোবাসি;
তোমার এক চিলতে হাসিতে, ভালোবেসে শুধু একটু থাকতে দিও।।