কবিতা ভালোবাসার বদ্বীপ
কবি সাকিব জামাল
কাব্যগ্রন্থ নিবেদন
Review This Poem

আমার ভালোবাসার নদীতে
তুমি জমিয়ে তোল বদ্বীপ
প্রতিদিন আমি স্পর্শ করে যাব তোমায়
আমার প্রেমের স্রোতধারায়!
তোমার নগ্ন দে‍হে আমি চুমু খাব
স্পর্শ করব সুঢৌল চুড়া
তোমার উষ্ণতায় মেঘ হয়ে আবার বৃষ্টি হবো
তোমাকে আবার পাবার প্রত্যাশায়।
আমি ঢেউ খেলে যাব তোমাতে
চুম্বনে চুম্বনে সিক্ত করব তোমায়
একটু একটু করে জমে উঠুক ভালোবাসার বদ্বীপ
আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted