| কবিতা | বিশ্বাস করো সত্যি বলছি |
| কবি | সাকিব জামাল |
| কাব্যগ্রন্থ | এবং সুন্দরীতমা |
| কবিতার বিষয় | প্রেম |
সেই চর্যাপদ থেকে আজ অবধি
যত প্রেমের কবিতা লিখেছেন যত কবি
তার চেয়েও বেশি ভালোবাসি তোমায়
বিশ্বাস করো সত্যি বলছি আমি!
প্রাচীন কালের সেই একতারা দোতারা থেকে
আজকের আধুনিক সব বাদ্যযন্ত্রের চেয়েও বেশি
অনুরণন হয় যখন তোমার কথা শুনি
বিশ্বাস করো সত্যি বলছি আমি!
সিন্ধু সভ্যতা থেকে আজ অবধি
সব সাধকের আরাধনার চেয়েও বেশি
তুমিই আরাধ্য আমার কাছে প্রেয়সী
বিশ্বাস করো সত্যি বলছি আমি!