কবিতা লুটেরার লকারে
কবি সজীব সেন
সময় মার্চ, ২০২৩, সন্ধ্যা
উৎসর্গ শ্রমজীবী
লিখার স্থান সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা
সম্পৃক্ততা লাগামহীন দুর্নীতি, অর্থ পাচার, সিন্ডিকেট, বেগম পাড়া মানি লন্ডারিং কেলেঙ্কারি, শ্রমিকের আহাজারি, মধ্যবিত্তের স্বপ্ন ভঙ্গের বাস্তবতা নিয়ে কবিতাটি
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, বাংলাদেশ, সমসাময়িক
Review This Poem

আগামীর চিন্তায় চিন্তায়
শ্রমিক, মজুর, মধ্যবিত্তের স্বপ্ন
জমা হয়ে গেছে
লুটেরার লকারে, ব্যাংকে,
কখনো খাটের তলায়, বালিশে,
কিংবা প্রবাসী প্রেয়সীর আঁচলে
যেখানে স্বপ্নচোর
স্বপ্নদোষে পরিচয় খোঁজে,
খোঁজে নতুন রূপ,
নতুন ছদ্মবেশে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted