| কবিতা | মানি প্ল্যান্ট |
| কবি | সজীব সেন |
| সময় | ফেব্রুয়ারি, ২০২৪, সকাল |
| লিখার স্থান | ধানমন্ডি, ঢাকা |
| সম্পৃক্ততা | কর্পোরেট সংস্কৃতি |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, রূপক, সমসাময়িক |
পলিশ্ড জুতো পায়ে
কর্পোরেট আঙিনায় সুগন্ধি-সুবাস,
মোহ ধরায় শির দাঁড়ায়,
বায়বীয় হয়ে উবে যাবে
মস্তিষ্কের সেরেব্রাল হেমিস্ফিয়ার।
গলিত-পচা-হিমায়িত জীবন্ত দেহ জুড়ে
পারফিউমের বিমর্ষ কণার বিস্মরণ,
মুখে তার কদাকার প্লাস্টিক হাসি
দু’চোখে কনজাঙ্কটিভাইটিস যন্ত্রণা।
-মানি প্ল্যান্টের আশ্চর্য যাপন
কোন অভিযোগ নেই,
নেই কোন অনুযোগ,
চেটেপুটে করে কায়দা,
কায়দা করে চাচা,
খুদকি জান বাঁচা...