| কবিতা | শিয়ালের জেল |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | ২৯-১২-২০২২ |
| কবিতার বিষয় | অন্যান্য |
বনের ভিতর হাঁটতে থাকে
গাধা সিংহ মিলে,
গাধা বললো রাজা মশাই
চলো ঘাসের বিলে।
ঘাসের বিলে সিংহ রাজার
বললো ডেকে গাধা,
দেখছো সিংহ রাজা ঘাসের
রঙটা কেমন সাদা।
সিংহ রাজাই গাধার উপর
দারুণ ক্ষেপে গেলো,
কি বলছো যে আবল তাবল
এবার আঁখি মেলো।
ঘাসের রঙটা ক্যামনে সাদা
কি' যে বলছো তুমি,
সবুজ রঙের ওই ঘাস গুলোর
দেখছি চারণ ভূমি।
বাঁধলো তাদের দারুণ ঝগড়া
ঘাস গুলো যে নিয়ে,
ঝগড়া দেখে শিয়াল পন্ডিত
জানলো কাছে গিয়ে।
শিয়াল পন্ডিত বললো গাধার
ঘাসের রঙতো সবুজ,
গাধার নামের খেতাব তোমার
তাইতো তুমি অবুঝ।
শিয়াল পন্ডিত বিচার নিয়ে
রাজার কাছে গেলো,
রাজার কাছে ঘটনার সব
তারা বিচার দেলো।
রাজা মশাই বিচার শেষেই
শিয়ালের জেল দিলো,
শিয়াল পণ্ডিত কে এবার যে
জেল খানায় যে নিলো।
জেলখানায় তো বন্দি শিয়াল
রাজার কাছে বলে,
কেমন করে আমার উপর
নিঠুর তুমি হলে?
ঘাসের রঙটা কেমন দেখতে
জানেন আপনি তবে,
শিয়াল পণ্ডিত বললো তবে
কেনো জেলটা হবে।
রাজা বললো পন্ডিতহয়েই
হওনি জ্ঞানে গণ্য,
তাইতো তোমায় জেলে দিয়েই
হলাম আমি ধন্য।
পন্ডিত হয়ে গাধার সাথে
তর্ক ক্যামনে করো,
বন্দী হয়ে জেলখানায় যে
রাজার বিচার ডর!