কবিতা শাশুড়ির আশা – ভয়
কবি মোঃ রুহুল আমিন
সময় ১২-১০-২০২১
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

বউ শাশুড়ি হয় না কেনো
মায়ে ঝিয়ের মতো?
কাজের ভুলটা ধরলে যেনো
মিলটা হয় না ততো।

ছেলের বধূ আসবে যেনো
ঘরে বাসবো ভালো,
মেয়ের মত ঘরটা আমার
করবে তবে আলো।

অনেক আশা মনের মাঝে
নিজের হাতে দেবে,
ডাকবে মোরে সকল কাজে
বুকে টেনে নেবে।

বাসবো ভালো বধূ টা কে
রাখবো মেয়ের মতো,
টিভি দেখে রোজই ব্যস্ত
কাটায় দিন যে ততো।

ঘরটা কেন অগোছালো
বলতে গেলে সবে।
ছেলের কাছে আমার নামে
নালিশ দেবে তবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted