কবিতা শপথ করে নাও
কবি মোঃ রুহুল আমিন
সময় তারিখ -১৩-১০-২০২৩
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

মুসলিম বিশ্ব ঐক্য গড়ার
সময় হলো আজ,
নিজের শক্তি দেখাও আজি
করো বিশ্বে রাজ।

আকসা মসজিদ রক্ষা করতে
শপথ করে নাও,
মুসলিম জাতি নয়তো ভীরু
দেখিয়ে আজ দাও।

শোনো বেদ্বীন বীরের জাতি
পায়না কভু ভয়,
কাবার রক্ষায় জীবন দিবে
মুসলিম ভীরু নয়।

আকসা মসজিদ প্রথম কাবা
জানে মুসলিম গণ,
কাবার গায়ে আঘাত করবে
আছে এমন জন।

মুসলিম জাতি লড়াই করবে
রাখবে কাবার মান,
কাবার দেশটা স্বাধীন করতে
দেবে এবার জান।

guest
0 Comments
Newest
Oldest Most Voted