কবিতা মোদের বঙ্গ দেশে
কবি মোঃ রুহুল আমিন
সময় ২১-০১-২০২৫
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, বাংলাদেশ, সমসাময়িক
Review This Poem

বেশভূষা যে পাল্টে যাবে
পাল্টায় যদি মন,
ভালো রবে দেশের মধ্যে
আছে যতো জন।

জনের কাছে তোমরা রবে
কর্মঠ সবল বীর,
রুখতে পারো অসুর শক্তি
উচ্চে তুলে শির।

সঠিক নীতি আর আদর্শে
বজায় রবে মান,
বঙ্গের অঙ্গে দেবদূত রূপে
সকল জনে চান।

জনের আশা পূরণ হলে
বলবে সবে বেশ,
স্বাধীন বেশে হাসবে সবে
মোদের বঙ্গ দেশ।

বেশভূষার ঐ ভেতর থেকে
ফুটুক সদ্য ফুল,
জনের হরণ নয়তো কাম্য
তোমরা মুক্তি কুল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted