কবিতা মহান প্রভুর গড়া
কবি মোঃ রুহুল আমিন
সময় ০২-০৩-২০২১
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় অন্যান্য
5/5 - (1 vote)

হিন্দু-মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
মহান প্রভুর গড়া,
রূপের সেরা মানুষ দিয়ে
গড়লেন তিনি ধরা।

আপন হাতে মানুষ জাতি
করলেন সৃষ্টি তিনি,
সৃষ্টি কুলের স্রষ্টা মোদের
আহার যোগান যিনি।

মহান প্রভুর বিশ্বাস হৃদে
সকল মানুষ রাখে,
ধর্মে বিভেদ মানুষ ধরায়
প্রভেদ টুকু থাকে।

নিজের ধর্মে অটল বিশ্বাস
হৃদয় ধারন করে,
মানুষ ধরায় খুঁজলে প্রভুর
সঠিক পথটা ধরে।

মুক্তি মিলবে সঠিক পন্থায়
প্রভুর সাক্ষাৎ পাবে,
কুরআন কিতাব মেনে যে জন
জগৎ ছেড়ে যাবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted