| কবিতা | ভালো মানুষ চাই |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | ২৩-১২-২০২২ |
| লিখার স্থান | চট্টগ্রাম বাংলাদেশ |
| কবিতার বিষয় | অন্যান্য |
ভালো মানুষ কোথাও খুঁজে
তোমরা যদি পাও,
সেই মানুষের মুখটা আমায়
একটু দেখতে দাও।
ভালো মানুষ দেখতে কেমন
জানতে আজি চাই?
নিজের ভালো বলছে দেখছি
অনেক মানুষ ভাই।
ভালো মানুষ সাজতে তাদের
নেইতো কোনো লাজ,
রোজই দেখছি মানুষগুলো
পরছে ভালো সাজ।
ভালো মানুষ ভেবেই সবাই
দেয় যে মাথায় ফুল,
আবার দেখি তারাই বলছে
কি'যে করলাম ভুল।
সাধছে সাধু করছে ধারণ
সৎ মানুষের রূপ।
কথার জোরে ছড়ায় তারাই
যেন সুবাস ধূপ।
সেই মানুষ যে খুঁজে পাওয়া
সহজ কথা নয়,
ভালো মানুষ ভেবেই আপন
ভাবতে লাগে ভয়।
অন্যের সুখেই নিজের খাবার
বিলিয়ে দেয় ভাই,
এমন মানুষ এই সমাজে
দেখি কেহ নাই।
দেখছি কতই নানান মানুষ
আমার মত নেই,
তুমি ভালো জগত ভালো
ভালো মানুষ সেই।