কবিতা বিদ্যুৎ বিভ্রাট
কবি মোঃ রুহুল আমিন
সময় ২২-০৭-২০২২
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় প্রতিবাদ
3/5 - (1 vote)

বিদ্যুৎ নিয়ে বিভ্রাট এখন
দেশের মানুষ গণে,
লুকোচুরি করছে বিদ্যুৎ
শান্তি নেইতো মনে।

চরম গরম পড়ছে যখন
বিদ্যুৎ নাহি ঘরে,
কেমন ভাবে ছেলে মেয়ে
পড়া লেখা করে।

বিদ্যুৎ বিভ্রাট পড়া লেখার
হচ্ছে ব্যাপক ক্ষতি,
এমন ভাবে চলতে থাকলে
থমকে যাবে গতি।

বিদ্যুৎ ঘাটতি চরম আকার
ধারণ করছে তবে,
আঁধার রাতে জ্বলবে আলো
আসবে সুদিন কবে।

মানব জীবন স্বস্তির নিঃশ্বাস
পাবে বিদ্যুৎ পেলে,
বিদ্যুৎ বিভ্রাট ঘাটতি কমুক
আসুক চড়ে রেলে।

বিদ্যুৎ বিদ্যুৎ শ্লোগান চলছে
সবার মুখে মুখে,
বিদ্যুৎ বিহীন মানব জীবন
কাটছে বহু দুখে।

বিদ্যুৎ ছাড়া যায়না থাকা
চারদেয়ালের মাঝে,
বিদ্যুৎ বিভ্রাট ধকল আজকে
যেন সকল কাজে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted