| কবিতা | নারী পুরুষ |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | ১৯-০৩-২০২৩ |
| লিখার স্থান | চট্টগ্রাম বাংলাদেশ |
| কবিতার বিষয় | অন্যান্য |
মানুষ ভাবে…. দুই ভাগেতে
নারী পুরুষ জাত,
সমান ভাবে দেশের কাজে
আছে সবার হাত।
নারী পুরুষ মিলে লড়ছে
বিভেদ কেন তাই,
নর-নারীর…. গুণেরনীতি
দেখতে মোরা পাই।
নারী-কাজের সুফল ভাগে
আছে পুরুষ জাতি,
সকল কাজে নারীর পাশে
ভাগে পুরুষ জ্ঞাতি।
জীবন গড়ো এমন ভাবে
মনে পাবেই সুখ,
সমান ভাবে সুফল পেলে
নেইতো কোনো দুখ।
নর-নারীর ভালো গুণের
কর্ম শুধু রয়,
ডাক আসিলে যাবে সবাই
জ্ঞানীগুণীরা কয়।