কবিতা জাতীয় স্বীকৃতি চাই
কবি মোঃ রুহুল আমিন
সময় ২০২৩
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় অন্যান্য

কাজী কবি –সাম্যের কবি
তিনি জাতীয় কবি,
তবুও আজো পাইনি কবি
গেজেট ভাবে সবি।

কবি মোদের জাতীয় কবি
সব প্রজন্ম জানে,
হয়নি দেওয়া আজও কেনো
বুঝি না তার মানে।

জাতীয় কবির স্বীকৃতি আজ
কিসে আটকে আছে?
দেশের মানুষ জানতে চায়'যে
আজি রাষ্ট্রের কাছে।

কবির জাতীয় কবি খেতাব
লিপিবদ্ধ রবে,
জানবে বিশ্ব কাজী কবির
সঠিক তথ্য তবে।

জাতীয় করণ করতে হবেই
কবির গেজেট ভাবে,
কবির সম্মান অটুট থাকবে
জাতীয় সম্মান পাবে।

কবির এবার গেজেট ভাবে
জাতীয় কবি করে,
এসো সবাই জানাই সম্মান
গভীর শ্রদ্ধা ভরে।

জাতির বিবেক জাগ্রত হোক
কবির খেতাব দিয়ে,
হাজার বছর-----বেঁচে থাকুক
কবি সম্মান নিয়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments