কবিতা চিনবো নাকো
কবি মোঃ রুহুল আমিন
সময় ২০২৩
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় অন্যান্য
2/5 - (1 vote)

মানুষের এই সারিতে আজ
কে ঘুমাতে চায়,
তাদের বলছে মাটির ঘরটা
মানুষ হয়ে আয়।

চিনবো নাকো অসাধারণ
সাধারণ কে আজ,
আসলে তবে দেখবে তখন
কেমন আমার কাজ।

মানুষ তো হয় অসাধারণ
নতুন কিছু নয়,
শ্রেনী বিভেদ হয় যোগ্যতায়
নিয়মনীতি রয়।

মানুষ কেনো মানুষ খোঁজে
অটুট রাখতে মান,
সব মানুষ যে মানুষ নয়তো
বৃথাই রক্তের টান।

মানুষ জাতি বর্ণের বড়াই
শ্রেণীর বড়াই করে,
মানুষ হয়ে মানুষ কে ভাই
আবার কেনো ডরে।

এই সমাজে নানান মানুষ
দেখতে শুধু পাবে,
নানান পেশায় নানান রূপে
দেখবে কতো ভাবে।

মানুষ যারা সাধারণ হয়
তাদের মূল্য নেই,
যায় না ছোঁয়া যে মানুষের
অসাধারণ সেই।

ওদের আসন সুন্দর বিন্যাস
অবাক হবার নয়,
অসাধারণ—–মানুষ গুলোই
ভুলের মধ্যে রয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted