কবিতা চাষি আমি ভাই
কবি মোঃ রুহুল আমিন
সময় ১৫-০৫-২০২৫
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রকৃতি, বাংলাদেশ, রূপক
Review This Poem

গাঁয়ের চাষি খেত খামারে
ফসল বুনি রোজ,
ফসল ফলায় নিত্যদিনে
অন্নের করি খোঁজ।

পাড়াগাঁয়ের খেটে খাওয়া
চাষি আমি ভাই,
খেত খামারে ফসল বুনে
শান্তি খুঁজে পাই।

শহর থেকে অনেক দূরে
পল্লীতে মোর বাস,
ফসল বুনার চাষাবাদে
কাটে বারো মাস।

শহরের ওই বাবুর মতো
আরাম নাহি খুঁজি,
গায়ের ঘামে চাষাবাদে
ঘরে উঠাই রুজি।

ফসল দেখে অপার সুখে
মনটা ভরে যায়,
ফসলের ওই ঘ্রাণটা সবে
সব খানেতে পায়।

খাদ্য ঘাটতি মেটাই তবে
মনেতে পাই সুখ,
খেতে ভরা ফসল দেখে
ভুলে থাকি দুখ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted