কবিতা খোকার মজা
কবি মোঃ রুহুল আমিন
সময় ২৭-০৮-২০২২
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

বর্ষার সময় ঝিলের জলে
মাছ ধরিতে যাই,
হরেক রকম মাছ ধরে যে
কতো মজা পাই।

দেখে নানান মাছের বাহার
চোখ জুড়িয়ে যায়,
বোয়াল মাছের দাড়ি ধরেই
খোকন মজা পায়।

নানান জাতের মাছ দেখে যে
অবাক হয়ে রয়,
বোয়াল জিয়েল মাছ ধরিতে
খোকন পায় না ভয়।

খালের ঝিলে জাল দিয়ে তাই
ধরি যখন মাছ,
ফোকলা দাঁতে খোকন হাসে
দেখে মাছের নাচ।

খোকন বলে বোয়াল মাছের
মাথা খেতে চাই,
খাবার সময় সাবার আগে
আমায় দিবে তাই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted