কবিতা কবির ভাবনা
কবি মোঃ রুহুল আমিন
সময় ০৫-০৩-২০২৩
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

এমন ভাবনা কাব্য লেখায়
অনেক কবির হয়,
লিখতে গিয়ে সুন্দর জীবন
হচ্ছে আবার ক্ষয়।

কবির কাব্য –নিয়মনীতির
অনেক উর্দ্ধে তাই,
কবির লেখার কাব্য কথায়
বাধ্যকতা….. নাই।

নিয়ম মেনেই লিখতে হবে
এমন কথা নয়,
আবার নিয়ম ভেঙে লিখতে
লাগে অনেক ভয়।

কেউবা আবার পায়ের বেড়ি
ভেঙে ফেলতে চায়,
আবার যেন স্বাধীন শৃঙ্খল
শব্দে লিখে যায়।

লিখতে গিয়ে অনেক সময়
বিশ্বাস ভঙ্গ হয়,
আবার যেন বিশ্বাস হৃদে
করছে সবি জয়।

মিথ্যার আশ্রয় আপন শব্দে
কলম জোরে রয়,
বাস্তব গল্পের বিষাদ কাব্যেয়
কাহিনী যে হয়।

কবির লেখায় সাহস যোগায়
মনেতে পায় বল,
লেখার মাঝেই ঝরায় আবার
পাথর চোখে জল।

এমন ভাবেই লিখতে থাকে
লেখক কবিগণ,
লেখার মাঝেই জ্ঞানতৃষ্ণায়
সতেজ করে মন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted