কবিতা আশার আলো
কবি মোঃ রুহুল আমিন
সময় ২০২০
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

ক’দিন ধরে ঠান্ডা জ্বরে
কাঁপছে সারা দেশ,
জ্বরে ভুগে কতো মায়ের
মানিক হলো শেষ।

ঠান্ডা জ্বরের রোগী হলে
মনে লাগে ভয়।
ধরার থেকে বিদায় নিতে
মনটা খারাপ হয়।

দেশে এলো এমন ভাবে
ভাইরাস একটা রোগ
এমন রোগের লক্ষণ দেখে
করি কষ্টের ভোগ।

আশার আলো যেনো মনটা
আর না যেনো চাই।
ভয়ের ডরে ঘরে থাকি
অন্ন কোথায় পাই?

আজকে আছি বেঁচে তবে
মনে লাগে ডর।
কখন জানি বিদায় হবো
মনে পাইনা ভর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted