কবিতা অসহায় মা
কবি মোঃ রুহুল আমিন
সময় ২০২১
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

গদাই পুরে পাশের গাঁয়ে
ছিলো একটা বুড়ি,
ক্ষুধার কষ্টে চিবায় চিবায়
খেতো শুধুই মুড়ি।

জায়গা জমি বলতে শুধুই
ছিলো একটা বাড়ি,
মানিক গুলো একলা রেখে
বিদেশ দিলো পাড়ি।

একলা থাকার অনেক গল্প
শুনি ছোট্ট বেলা,
সোনার টুকরা মানিক গুলো
করে তাকে হেলা।

মানিক গুলো বিদেশ গিয়ে
ভুললো তাঁরা মা’কে,
অনেক চাপা কষ্টের মাঝে
বুড়ি একলা থাকে।

এমন ছেলে মানুষ করে
সুখ পেলোনা বুড়ি,
এই বয়সে খাবার আশে
টানছে মাথায় ঝুড়ি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted