কবিতা কাব্যময়তা
কবি রুদ্র সুশান্ত
কাব্যগ্রন্থ প্রকাশিত
সময় ১২ জুন ২০২০ ইংরেজি
লিখার স্থান বালুঘাট, ঢাকা
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

কিছু স্মৃতি জমা হোক এলোমেলো চলায়, 
বাকি স্মৃতি ঝরে যাক, না বলা বেলায়।  ‌‌ 

এভাবে হয়ে উঠুক আলপথের প্রেম- 
কেউ প্রেমিকা হলে ছেলেটা হবে শ্যাম। 

ক্রিং ক্রিং শব্দে হোক বেলকনির পাশে- 
দুজনে কথা হোক ইশারা আর শ্বাসে। 

মিশে যাক মায়াটুকু কবিতা আর গানে 
প্রেমিকারা বেঁচে থাক প্রেমিকের মনে। 

যতটুকু ভালোবাসা রয়ে যায় বাকি
সেটুকু ভালোবাসা নয়, নিঘাত ফাঁকি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted