| কবিতা | স্বাধীন দেশ পরাধীন জাতি |
| কবি | রানা আহমেদ |
| সময় | আগস্ট,২০২৪,সকাল |
| উৎসর্গ | শহীদ আবু সাঈদ |
| লিখার স্থান | কুয়ালালামপুর,মালায়শিয়া |
| সম্পৃক্ততা | কোটা আন্দোলন |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ |
যদি দেখো হায়না
গিলছে সে জাতি,
আইন বেঁধেছে চোখ।
নিরুপায় জনতা, রক্তে প্লাবিত
প্রতিবাদ’ই ছিল তাঁর দোষ!
কত শত প্রশ্নের পাহাড় হৃদয়ে,
মাটি চাপা আর্তনাদ ;
স্বাধীন হয়েছে বাংলা
তবুও পরাধীন কেন বাক্!
জাগো হে তরুণ, তর্জনী উঠুক,
গর্জিত কন্ঠস্বর
ন্যায়ের পক্ষে সর্বদা তুমি,
আপোষহীন হাতিয়ার।
তুমিই পারবে রুখতে হে তরুণ ;
মুক্ত করতে দেশ।
অত্যাচারী স্বৈরশাসকের তবেই হবে শেষ।
হাতে তুলে নাও অস্ত্র তোমার
করতে হলে যুদ্ধ,
তবেই আসবে বিজয় তোমার
জাতি হবে উন্মুক্ত।
Thanks for voting 🖤 🖤