কবিতা দূরত্ব
কবি রাকিব হাসান রাফি
সময় ২৭.০৯.২০২০৩
উৎসর্গ প্রত্যাশা
লিখার স্থান ময়মনসিংহ
সম্পৃক্ততা কেন চাও বারে বারে দূরত্ব
কবিতার বিষয় প্রেম
2/5 - (1 vote)

আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো –
কত মেঘে বৃষ্টিতে আমি ঢেকে রাখি বেদনার সুর,
কতখানি গভীর জলে টইটম্বুর আমার কান্নার সমুদ্দুর!

আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো –
যখন তোমার ঠোঁট হাসে
এই মেঘাচ্ছন্ন আকাশে কতখানি রোদ হাসে,
তুমি এলে কি ভীষণ জোছনা ভাসে রাত্রির আকাশে!

আমার যা জানার সবই তো জানো
তবে এত দূরে হারাতে চাও কেনো!

guest
0 Comments
Newest
Oldest Most Voted