কবিতা প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে
কবি রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ গীতাঞ্জলি
সময় অগ্রহায়ণ ১৩১৪ 
কবিতার বিষয় প্রেম
4.6/5 - (5 votes)

প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে
প্লাবিত করিয়া নিখিল দ্যুলোক-ভূলোকে
  তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া ।
     দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ
     মুরতি ধরিয়া জাগিয়া উঠে আনন্দ ;
        জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া ।

চেতনা আমার কল্যাণ-রস-সরসে
শতদল-সম ফুটিল পরম হরষে
  সব মধু তার চরণে তোমার ধরিয়া ।
     নীরব আলোকে জাগিল হৃদয়প্রান্তে
     উদার উষার উদয়-অরুণ কান্তি,
        অলস আঁখির আবরণ গেল সরিয়া ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted