বাংলা কবিতা, তোমার সোনার থালায় সাজাব আজ কবিতা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর | কবিতা অঞ্চল
কবিতা তোমার সোনার থালায় সাজাব আজ
কবি রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ গীতাঞ্জলি
সময় ১৩১৫
4.5/5 - (11 votes)

তোমার সোনার থালায় সাজাব আজ
         দুখের অশ্রুধার।
    জননী গোগাঁথব তোমার
         গলার মুক্তাহার।
            চন্দ্র সূর্য পায়ের কাছে
            মালা হয়ে জড়িয়ে আছে,
তোমার বুকে শোভা পাবে আমার
      দুখের অলঙ্কার॥

    ধন ধান্য তোমারি ধন,
         কী করবে তা কও।
    দিতে চাও তো দিয়ো আমায়,
         নিতে চাও তো লও।
            দুঃখ আমার ঘরের জিনিস,
            খাঁটি রতন তুই তো চিনিস–
       তোর প্রসাদ দিয়ে তারে কিনিস
                 এ মোর অহংকার॥

guest
0 Comments
Newest
Oldest Most Voted