| কবিতা | কত লক্ষ বরষের তপস্যার ফলে |
| কবি | রবীন্দ্রনাথ ঠাকুর |
| কাব্যগ্রন্থ | বলাকা |
| সময় | ২৬ পৌষ, ১৩২১ |
| লিখার স্থান | শান্তিনিকেতন |
কত লক্ষ বরষের তপস্যার ফলে
ধরণীর তলে
ফুটিয়াছে আজি এ মাধবী।
এ আনন্দচ্ছবি
যুগে যুগে ঢাকা ছিল অলক্ষ্যের বক্ষের আঁচলে।
সেইমতো আমার স্বপনে
কোনো দূর যুগান্তরে বসন্তকাননে
কোনো এক কোণে
একবেলাকার মুখে একটুকু হাসি
উঠিবে বিকাশি--
এই আশা গভীর গোপনে
আছে মোর মনে।
শান্তিনিকেতন, ২৬ পৌষ, ১৩২১
কত লক্ষ বরষের তপস্যার ফলে
ধরণীর তলে
ফুটিয়াছে আজি এ মাধবী।
এ আনন্দচ্ছবি
যুগে যুগে ঢাকা ছিল অলক্ষ্যের বক্ষের আঁচলে।
সেইমতো আমার স্বপনে
কোনো দূর যুগান্তরে বসন্তকাননে
কোনো এক কোণে
একবেলাকার মুখে একটুকু হাসি
উঠিবে বিকাশি--
এই আশা গভীর গোপনে
আছে মোর মনে।