কবিতা আজি ঝড়ের রাতে তোমার অভিসার
কবি রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ গীতাঞ্জলি
সময় শ্রাবণ, ১৩১৬
লিখার স্থান পদ্মা
4/5 - (2 votes)

আজিঝড়ের রাতে তোমার অভিসার,
পরানসখা বন্ধু হে আমার।
আকাশ কাঁদে হতাশ-সম,
নাই যে ঘুম নয়নে মম,
দুয়ার খুলি হে প্রিয়তম,
চাই যে বারে বার।
পরানসখা বন্ধু হে আমার।

বাহিরে কিছু দেখিতে নাহি পাই,
তোমার পথ কোথায় ভাবি তাই।
সুদূর কোন্‌ নদীর পারে,
গহন কোন্‌ অন্ধকারে
হতেছ তুমি পার।
পরানসখা বন্ধু হে আমার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted