| কবিতা | দাদার স্মৃতি |
| কবি | সাহিত্য পত্রিকা |
| সময় | মার্চ, ২০২৩, সকাল |
| উৎসর্গ | লস্কর উল্লাহ তালুকদার |
| লিখার স্থান | পল্লী মেডিকেল হল, গচিয়া বাজার, দিরাই। |
| সম্পৃক্ততা | স্মৃতিচারণ |
| কবিতার বিষয় | অন্যান্য, বিরহ |
দাদার সাথে জ্যোৎস্না রাতের গল্প আছে জমা
স্মৃতির আলোক হচ্ছে তো রোজ হৃদয়ের উপমা
উঠোন কোণে সকাল বেলা কাঠ-চেয়ারে বসে
নিত্যদিনের মক্তবেরই পড়া নিতেন কষে।
দাদা ছিলেন গল্প বলার এক সুরসিক, তারই-
কল্পকথার গল্পমালা ভুলতে না তো পারি
দাদার সাথে বাজার যাওয়া ঠিক তো মনে আছে
দাদা গেছেন পরপাড়ে স্মৃতিগুলোই কাছে।