কবিতা নওয়াবিনী
কবি প্রিন্স রোমান পিকিউ
কাব্যগ্রন্থ জলেনীলে পক্ষপাত
5/5 - (1 vote)

আমার একটা দুপুর,
সারাটা দিন খেয়ে ফেলছে,
আমি নিরুপায়, রাতের অপেক্ষায়।

আমি ম্যানহোল থেকে গন্ধ কিনেছি,
তুমি অন্ধ করেছ প্রেমে তাই,
যা পাই সব, ভালোবেসে খাই।
কি দিন কি রাত, ঘাত প্রতিঘাত,
সবিতো সমান।

নওয়াবিনী গো,
তোমার আগ্রহে ধীর আমার গ্রহ,
তুমি কোনো একবেলা এসে,
নিয়ে যেও তোমার,
অলস দুপুর।

আমি রাত ভালোবাসি,
আমি নিশীত রাতে,
ভাবতে ভালোবাসি,
আমি প্রতিরাতে নওয়াবিনীকে-
ভালোবাসতে ভালোবাসি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted