কবিতা হলি
কবি পার্থ বসু
সময় MARCH 2023
কবিতার বিষয় অন্যান্য, প্রেম
Review This Poem

দোল পূর্ণিমা আজি তাই মাতিল যে মন,
হৃদয়ে দোল দিয়ে আজ বয়ে যে পবন।
দেখো রঙিন নেশায় মাতে পলাশের বন,
সাজাল কে ফুলে ফুলে আজি এ ভুবন।
নানা রঙে নানা ফুল ফোটে আজি ফাগুনে,,
রঙিন নেশায় মাতি প্রেমের এই আগুনে ।
আজি হৃদয়ের মাঝে আঁকে রামধনু রং,,
নানা রঙে রাঙিয়ে সাজিল এ জীবন ।
গগনে ভাসিব আজি ডানা খানি মেলি,,
প্রিয়া তুমি কাছে এসো খেলিব যে হলি।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted