| কবিতা | মামা |
| কবি | অর্পিতা ঐশ্বর্য |
| সময় | 7 December 2021 |
| উৎসর্গ | Mahabubul Hasan niru |
| লিখার স্থান | রংপুর |
| সম্পৃক্ততা | হারিয়ে ফেলা |
মামা , সাতটা বছর কেটে গেলো তুমি বিনা
দেখো কেমন করে আছি আমরা তুমি হীনা ।
দুঃখের ছাপ মনের মধ্যে এঁকে
তুমি চলে গেলে আমাদের অনেক কষ্টে রেখে
তুমি হীনা ব্যাথা অনেক বুকে …
তোমার বিহনে আজ আমরা মরে যাচ্ছি ধুঁকে ধুঁকে ,
রাতের পরে দিন আসে , দিনের পরে রাত
তোমার কথা ভেবে যাই আমরা সারা দিন রাত
তুমি হীনা দু’চোখে শুধুই জল ভাসে
বলো , তুমি এভাবে কেন চলে গেলে ।
আজ কোন রং নাই মনে , পরে আছে সব রং ঘরের এক কোণে
আজ সব কিছু লাগে ফ্যাকাশে
ওরে না রঙ্গিন ঘুড়ি ওই নীল আকাশে ।
আজ তোমার কথা বড্ড মনে পরছে
কয়েক ফোঁটা চোখের জল অজান্তে গড়িয়ে পরছে
তোমার সাথে কাটানো মূহুত্ত ভুলবো কিভাবে
তুমিই তো ভালোবাসতে আমাদের সবাইকে ।
আজ তুমি নেই খাঁ খাঁ করে পীরগাছা ,
রেললাইন টাও তুমি ছাড়া কেমন যেন লাগে ফাঁকা ফাঁকা।
তোমার প্রিয় কামরাঙ্গার গাছ টাও শুকিয়ে যাচ্ছে
কামরাঙ্গার গাছটাও আজ তোমার ছোঁয়া পেতে চাচ্ছে ।
শেফালি গাছের নিচে তুমি আছো ঘুমিয়ে বাবা মায়ের সাথে ,
তবে দোয়া করি বহুদূর থেকে ,
আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসি করে ।