কবিতা ভালোবাসা ও ভুল
কবি নাহিদ সিদ্দিকী তুর্য
সময় ২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, রাত ১১:৫০মি.
লিখার স্থান কালকিনি মাদারীপুর
সম্পৃক্ততা প্রেম ভালোবাসা
Review This Poem

আসলে ভালোবাসাটা কি?
ভালোবাসি কথাটা বললেই কি হয়ে যায় ভালোবাসা?
দুজনে হাত ধরে হাঁটলেই কি হয়ে যায় ভালোবাসা?
প্রেমিকার সাথে শারিরীক সম্পর্ক করা টা কি ভালোবাসা?
ফেইসবুকে ইন এ রিলেশনশিপ স্টাটাস দিলে কি ভালোবাসা হ’য়ে যায়?
মনের মানুষ না পেলে আত্মহত্যা করা টা কি ভালোবাসা?
উত্তর অবশ্যই না।
স্পর্শ ও শারীরিক সম্পর্ক যদি ভালোবাসা হয়,
তাহলে পতিতালয় তো ভালোবাসার বিদ্যালয়।

শরীরে স্পর্শ না করে পাশাপাশি হাঁটা কি ভালোবাসা নয়?
মনের মানুষের জন্য অপেক্ষা, পথ চেয়ে বসে থাকা কি ভালোবাসা নয়?
স্পর্শ না করে অনুভব করা কি ভালোবাসা নয়?
দূরে থেকে তার জন্য দোয়া ও মঙ্গল কামনা করা কি ভালোবাসা নয়?
তাকে নিয়ে কবিতা লেখা কি ভালোবাসা নয়?
তোমার প্রতিদিনের আবেগ অনুভূতি পত্রে লিখে তার কাছে পাঠানো কি ভালোবাসা নয়?
তাকে ভালো রাখার,ভালো থাকার জন্য ছেড়ে যাওয়া কি ভালোবাসা নয়?
আসলে ভালোবাসা পাওয়া ও না পাওয়ার মধ্যে সীমাবদ্ধতা থাকেনা।

ভালোবাসা অর্থ মনের মানুষকে সম্পূর্ণ পড়ে ফেলা,
তার পছন্দ অপছন্দ জানা ও নিজের করে নেওয়া,
ভালোবাসা অর্থ তাকে অনুভব করা,অনুভূতি গুলো ডায়েরিতে লিখে রাখা,
তাকে দূর থেকে দেখা চোখের ইশারায় কথা বলা,
ভালোবাসা অর্থ কারোর অপেক্ষায় আজীবন একাকিত্বে কাটিয়ে দেওয়া।

guest
0 Comments
Newest
Oldest Most Voted