কবিতা ভাগ্য
কবি নাহিদ সিদ্দিকী তুর্য
সময় ১৯ সেপ্টেম্বর ২০২১ দুপুর ১:৪৮
লিখার স্থান কালকিনি মাদারীপুর
Review This Poem

অকালে ঝরে যায় অনেক ভালোবাসা
হারিয়ে যায়া অনেক আশা।
নিরাশ হয়েও হয় না নিরাশ
বলে সে তো আমার ভাগ্যের পরিহাস।

নিষ্ঠুর এই দুনিয়ায় অনেকের হয় না পথ চলা
প্রিয় মানুষটির হয় না হাত ধরা।
নিষ্পাপ ভালোবাসা নত হয় ভাগ্যের কাছে
দু’হাত তুলে গ্রহন করে ভাগ্যের লিলাকে।

এ কেমন ভালোবাসার যাতনা
বিচ্ছেদে দেয় শুধু যন্ত্রণা।
হারিয়ে যায় ভালোবাসা
পুরন হয় না যে মনের আশা।

পথে পথে ঘুরে বেড়ায় হাজারো উন্মাদ।
তারাও গ্রহন করেছে ভাগ্যের স্বাদ,
হয়েছে ভাগ্যের দুয়ার ব্যর্থ,
নিজের ভালোবাসা ভলি দিয়ে
আজ ভাগ্যকে গ্রহন করে হয়েছে নত।

কেন মানুষের জীবনে ভালোবাসা আসে?
সেই ভালোবাসা হারিয়ে যায় ভাগ্যের কাছে।
ভাগ্যের দুয়ারে ব্যর্থ হয় হাজারো যুগল,
হয় না অনেকের ভালোবাসা সফল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted