| কবিতা | দেয়াল |
| কবি | নাহিদ সিদ্দিকী তুর্য |
| সময় | ১২ সেপ্টেম্বর রাত:৪২ |
| উৎসর্গ | প্রাক্তন প্রেমিকা |
| লিখার স্থান | কালকিনি মাদারীপুর |
অবেলায় দেয়াল ঘেরা হৃদয়ে
তোমার অকৃত্রিম স্পর্শে শিহরিত হতে চায়,
মেঘলা আকাশে শুভ্রনীলের বিরহ
অপ্রকাশিত সহস্রকাল৷
হেলে যায় বিকেল দিনের গ্লানি বুকে ধরে
জীবনের অন্তিম প্রহরে গুনে৷
স্যাঁত স্যাঁতে কাদামাটি বর্ষার খুব আপনজন
এটা তুমি জানো-কিন্তূ আমি বোকা
তোমাকে বুঝার আগেই গোধূলি রঙে হারিয়েছি৷
অসংখ্য শ্রাবণ প্রলয়ে তোমাকে খুঁজে ফিরেছি
বন্যা প্লাবিত হৃদয়টাকে অনুগ্রহ কর একবার৷
তুমি বৈশাখী নয়,ফাগুনে মুকুল ঝরা পথ—
তোমার অস্তিত্ব জুড়ে বসন্তের আবেদন,
পুরনো সেই ফ্রেমে আজও চেয়ে থাকি আমি
অনুশোচনার রক্তক্ষরণ নির্ঘুম রাত,তোমার উপহার৷
উপেক্ষিত প্রতিটি শব্দে তোমাকে ভালোবাসি প্রিয়া।
গন্তব্যহীন এই আমি,অগোছালো আজও তেমনি
তোমার মৃত কাফনের গন্ধে সুবাসিত করি নিজেকে,
রোজ শেষ রাতে দাড়িঁয়ে থাকি জানালায়…..খুব একা
গ্রিলের শিক গুলোর মত একা—খুব নিরবতায়৷
তুমি ফিরে আসবে বলে,কাছে ডাকলে বলে৷