| কবিতা | জনম জনম |
| কবি | নাহিদ সিদ্দিকী তুর্য |
| সময় | ১২ সেপ্টেম্বর রাত,১:১৮ |
| উৎসর্গ | প্রাক্তন প্রেমিকা |
| লিখার স্থান | কালকিনি মাদারীপুর |
দিচ্ছো ব্যথা দিনে রাতে,
কাটছে দিন তোমায় ভেবে।
ভালোবাসার রঙিন খামে,
লিখছি চিঠি তোমার নামে।
রোজ প্রভাতে ফুল কুড়িয়ে,
বেলি ফুলের মালা গেঁথে।
রাখবো আমি তোমার তরে,
একটি বিকাল তুমি হীনা।
হৃদয়ের গহীনে দেয় বেদনা,
আসবে বলো আবার কবে।
হারাবো দু’জন মন ফাগুনে,
বাঁধবো তোমায় গহীন অরণ্যে।
জাগবে মনে আশার আলো,
বাসবো ভালো তোমায় আরো।
তোমায় ছাড়া বেঁচে থাকা,
আমার জীবন বৃথা।
তুমি আমার মন বাগিচায় ;
রোজ প্রভাতে ফুটো,
তোমায় ঘিরে এ মন বাঁচতে চায় ;
জনম জনম আরো।