কবিতা প্রথম কদমফুল
কবি নিত্যানন্দ ব্যানার্জী
সময় জুন ২০২২ সকাল ১১ ঘটিকা
লিখার স্থান কলকাতা
Review This Poem

আজি আষাঢ়ের প্রথম দিবসে
শুনি কা’র আহ্বান,
কোন ললনা করিছে ছলনা
তুলি’ সুমধুর তান !
বাতায়ন খুলি’ তব ব্রজবুলি
প্রবেশিল মোর ঘরে,
উচাটন মন যখন তখন
বেরোতে বায়না ধরে ।
গাছের শাখায় পাখির পাখায়
তৃণমূলে ভরি’ রস,
বরষা এসেছে ভাসাতে ভেসেছে
সবার দেহের কষ ।
চোখ চলে যায় প্রেমিকার পায়
একটু ওঠা শাড়িতে,
চোখের কি দোষ মিছে কর রোষ
সন্তোষ আজ নাড়ীতে ।
মাঝে মাঝে হায় জল ঢুকে যায়
দরজার ফাঁক গলে,
বোকা বোকা আমি বড় গুমনামী
দেহ ছেড়ে যায় চলে ।
সুনীল গগনে ওরা যে মগনে
ঢেকে দেয় কলরবে,
কালির আঁচড়ে ছটফট করে
আহির ভৈরব রবে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted