কবিতা নজরুল
কবি নিত্যানন্দ ব্যানার্জী
সময় মে ২০২২ সকাল ১০ ঘটিকা
উৎসর্গ জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য
লিখার স্থান কলকাতা
Review This Poem

মধ্যাহ্নে প্রদীপ্তভানু ; রবিতে ভাস্বর,

সহসা গগনপ্রান্ত করি’ ঝলকিত,

দামামা উঠিল বাজি’ মেঘমন্দ্র স্বর,

বিদ্রোহী কন্ঠের ধ্বণি হইল রণিত ।

সাম্যবাদী মনুষ্যত্ব জ্ঞানের গহ্বরে,

লুক্কায়িত বিপ্লবের বাজে অগ্নিবীণা,

বিষের বাঁশীর সুর সে কর্ণকুহরে,

জাতিভেদ তত্ত্বকথা সচ্চরিত্রহীনা ।

বর্ণময় বিভেদের কূট রাজনীতি,

বর্তমানের সুসিদ্ধ আচরণবিধি,

তব কৃত সাম্যবাদ স্নেহময় প্রীতি,

জাতি আঁখিপাতে রবে স্মৃতিভরা নিধি।

ঐশ্বরীয় নজরানা নজরুল কবি,

উদিত মধ্যাহ্নকালে প্রত্যূষার রবি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted